প্রতিপক্ষ নিউজিল্যান্ড ‘এ’ দল

শেষ ওয়ানডে ও চারদিনের ম্যাচের দল ঘোষণা

শেষ ওয়ানডে ও চারদিনের ম্যাচের দল ঘোষণা

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য আগেই দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল। এবার শেষ ওয়ানডের দল দল ঘোষণা করলেন নির্বাচকরা। একই সঙ্গে প্রথম চারদিনের ম্যাচের জন্যও দল ঘোষণা করা হয়েছে।

ওয়ানডে এবং চারদিনের সিরিজ, উভয় জায়গাতেই বাংলাদেশের নেতৃত্বে দেবেন নুরুল হাসান সোহান। প্রথম দুই ওয়ানডের দল থেকে চারটি পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলাম, মোহাম্মদ শামিম হোসেন, মোহাম্মদ তানভীর ইসলাম। দলে নেওয়া হয়েছে অমিত হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধকে।

বিজ্ঞাপন

দুই দলের মধ্যকার পঞ্চাশ ওভারের ম্যাচগুলো হবে ৫, ৭ ও ১০ মে। চারদিনের প্রথম ম্যাচ শুরু হবে ১৪ মে। এই ম্যাচগুলোর ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। মিরপুরে চারদিনের দ্বিতীয় তথা শেষ ম্যাচটি শুরু হবে ২১ মে।

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে শেষ ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, নাইম হাসান, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, অমিত হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ।

প্রথম চারদিনের ম্যাচের স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম, সাইফ হাসান, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, অমিত হাসান, হাসান মুরাদ, নাইম হাসান, নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ এনামুল হক, মুকিদুল ইসলাম মুগ্ধ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন