বিপিএলে চিটাগং কিংসের হয়ে পারভেজ হোসেন ইমনের সময়টা ছিল দারুণ। সেই ধারাবাহিকতায় এবার ডিপিএলে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে করেছেন সেঞ্চুরি। ১২৪ বলে ১২৬ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। এটা তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি।
বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাটিংয়ে নামে আবাহনী। ওপেনিংয়ে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলছিলেন ইমন। তারই ফল এই সেঞ্চুরি। ১২৪ বলে ১২৬ রানের ইনিংস খেলার পথে তার ব্যাটে আসে ৯ চার ও ৮ ছক্কা।
বিজ্ঞাপন
তার সেঞ্চুরির পর ব্যাট হাতে আবাহনীর উইকেটরক্ষক মোহাম্মদ মিঠুনের ব্যাটে আসে ৬৫ বলে ৭২ রান। তার এই ইনিংসে ছিল ৬ চার ও ৩ ছক্কা। তাদের দুইজনের ব্যাটে ভর করে আবাহনীর সংগ্রহ ৬ উইকেটে ৩২৩ রান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

