ইসরাইলকে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের ভাবনা উয়েফার

ইসরাইলকে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের ভাবনা উয়েফার

গাজায় ইসরাইলি আগ্রাসনের জন্য দেশটিকে ইউরোপীয় ফুটবল থেকে নিষিদ্ধের কথা ভাবছে উয়েফা। সদস্য দেশগুলোর চাপে এই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে তারা। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এমনটাই জানিয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে ইসরাইলকে সাময়িকভাবে বহিষ্কার করার প্রস্তাবে ভোট আয়োজনের পথে হাঁটছে উয়েফা। এতে উয়েফার ২০ সদস্যের নির্বাহী কমিটির বেশির ভাগই ইসরাইলকে নিষেধাজ্ঞা প্রস্তাবের পক্ষে সমর্থন দিতে পারেন।

দুই সপ্তাহ পর নরওয়ে ও ইতালির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ রয়েছে ইসরাইলের। নিষেধাজ্ঞার সিদ্ধান্ত এলে তারা বিশ্বকাপ বাছাইয়েও খেলতে পারবে না। এদিকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা মানবাধিকার সংস্থাগুলোর জোরালো দাবির পরও ইসরাইল ইস্যুতে নীরব ভূমিকা পালন করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...