সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে দুই টি-টোয়েন্টি সিরিজের কোনোটিতেই জয় পায়নি বাংলাদেশ। আরব আমিরাতের কাছে ২-১ ব্যবধানে হারের পর পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে লিটন দাসের দল।
দুই ব্যর্থ মিশন শেষে খালি হাতে দেশে ফেরে লাল-সবুজের প্রতিনিধিরা। গতকাল বিকাল ও রাতে দুই ভাগে ভাগ হয়ে দেশে ফেরে তারা।
বিজ্ঞাপন
অন্য কোনো সিরিজে হারের পর দেশে ফিরলেও বিমানবন্দরে থাকে গণমাধ্যমকর্মীদের ভিড়। তবে এবার টানা দুই সিরিজ হেরে দেশে ফেরা বাংলাদেশ দলকে নিয়ে ছিল না বাড়তি কোনো উন্মাদনা কিংবা ভিড়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

