রিংয়ে নামছেন জিনাত

রিংয়ে নামছেন জিনাত

পর্তুগালে আজ থেকে শুরু হচ্ছে ব্র্যাগা ওপেন বক্সিং। আন্তর্জাতিক টুর্নামেন্ট রিংয়ে নামছেন বাংলাদেশের যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। এই প্রতিযোগিতায় অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে ইতোমধ্যে কোচ কলিন স্টিফেন মরগ্যানকে সঙ্গে নিয়ে পতুর্গালে গেছেন তিনি। আর প্যারিস থেকে গেছেন দলের ম্যানেজার মাহাদী হাসান খান।

এই টুর্নামেন্টে জিনাতের স্বর্ণপদক জেতার সম্ভাবনা রয়েছে বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান। তিনি বলেন, ‘জিনাত এখন বেশ পরিপক্ব। বেশ কটি আন্তর্জাতিক আসরেও খেলেছে। এশিয়ান গেমসেও খেলেছে। আশা করি এই টুর্নামেন্ট থেকে সে দেশের জন্য স্বর্ণপদক এনে দেবে।’

বিজ্ঞাপন

এর আগে জিনাত নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক বক্সিংয়ে স্বর্ণ, পোল্যান্ড ওমেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। এছাড়া এশিয়ান এলিট ওমেন চ্যাম্পিয়নশিপেও খেলেছেন তিনি। জানা গেছে, আগামী বছর জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় সাউথ এশিয়ান (এসএ) গেমসেও বাংলাদেশের হয়ে রিংয়ে পদকের জন্য লড়বেন জিনাত ফেরদৌস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন