বয়স মাত্র ১৭। এই বয়সেই দলবদলের বাজারে হৈচৈ ফেলে দিয়েছেন আর্জেন্টিনা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। রেকর্ড দামে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন এই বিস্ময় বালক। খবরটি নিশ্চিত করেছে রিয়াল।
আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের কাছ থেকে তাকে কিনতে রিয়ালের খরচ হয়েছে ৬ কোটি ৩২ লাখ ইউরো! এর মধ্যে ৪ কোটি ৫০ লাখ ইউরো পাচ্ছে রিভারপ্লেট। আর্জেন্টিনা থেকে দলবদল করা ফুটবলারদের মধ্যে মাস্তানতুয়োনোই সবচেয়ে দামি! এর আগে এনজোকে ৪ কোটি ৪২ লাখ ৫০ হাজার ইউরোয় কিনেছিল বেনফিকা।
রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত ছয় বছরের চুক্তি মাস্তানতুয়োনোর। প্রতি তিনি পাবেন ৩৫ লাখ ইউরো। রিলিজ ক্লজ রেখেছে ১০০ কোটি ইউরো! মাস্তানতুয়োনোর রিয়াল অধ্যায় শুরু হবে ১৮ আগস্ট। ক্লাব বিশ্বকাপে খেলবেন রিভার প্লেটের জার্সিতেই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

