সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টির আগে মাঠে সাথিরা জাকের জেসির মধ্যে দেখা গেছে বেশ কর্মচাঞ্চল্য। এমন কর্মচাঞ্চল্যের কারণ এই ম্যাচের রিজার্ভ আম্পায়ার তিনি। প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে কোনো ম্যাচের আম্পায়ার প্যানেলে জায়গা করে নেন সাথিরা জাকির জেসি। আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ নারী আম্পায়ার হিসেবে গতকাল এই দায়িত্ব পালন করেছেন জেসি।
সাথিরা জাকির জেসির আগে আরো তিন নারী আম্পায়ার ছেলেদের আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন। তাদের মধ্যে ২০১৯ সালে অস্ট্রেলিয়ার ক্ল্যারি পোলস্ক প্রথম নারী আম্পায়ার হিসেবে ছেলেদের ওয়ানডে ক্রিকেটে দায়িত্ব পালন করেছিলেন। ২০২০ সালে প্রথম নারী আম্পায়ার হিসেবে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের জ্যাকুলিন উইলিয়ামস। ২০২৩ সালে কিম কটন টি-টোয়েন্টি ম্যাচে সরাসরি মাঠে দায়িত্ব পালন করেন। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তিনি এই দায়িত্ব পালন করেন। ২০২৫ সালে এসে চতুর্থ নারী হিসেবে ছেলেদের ম্যাচে দায়িত্ব পালন করছেন সাথিরা জাকির জেসি।
নেদারল্যান্ডস সিরিজের পর আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে দায়িত্ব পালন করতে যাচ্ছেন জেসি। মূলত বিশ্বকাপের ওই চাপ যেন জেসি সহজে সামলাতে পারেন, সে কারণে তাকে দেওয়া হয়েছে ছেলেদের ম্যাচে দায়িত্ব পালনের সুযোগ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

