ওয়ানডে দলে ফিরলেন নাঈম শেখ, ইনজুরি কাটিয়ে দলে তাসকিন-মোস্তাফিজ

ওয়ানডে দলে ফিরলেন নাঈম শেখ, ইনজুরি কাটিয়ে দলে তাসকিন-মোস্তাফিজ

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলে ফিরেছেন নাঈম শেখ। মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন এই দলে আছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। নুরুল হাসান সোহানের ফেরার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তাকে ফেরানো হয়নি জাতীয় দলে।

চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়েছেন শুধুমাত্র নাসুম আহমেদ। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে ইনজুরিতে পড়া সৌম্য সরকারকে রাখা হয়নি দলে। মূলত এখনও পরিপূর্ণ সুস্থ না হওয়ায় তাকে দলে রাখা হয়নি। এছাড়া ওয়ানডে স্কোয়াডে আসেনি বলার মতো কোনো পরিবর্তন।

প্রায় দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন শামীম পাটোয়ারি ও নাঈম শেখ। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেই মূলত জায়গা করে নিয়েছেন তারা।

বাংলাদেশ স্কোয়াড-

মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন