আইসিসির মাস সেরা সিরাজ

আইসিসির মাস সেরা সিরাজ

আগস্ট মাসে স্রেফ একটি ম্যাচ খেলেছেন মোহাম্মদ সিরাজ। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ওভাল ম্যাচে ৯ উইকেটের পারফরম্যান্স দিয়েই বাগিয়ে নিলেন আইসিসির মাস সেরার স্বীকৃতি। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলসকে পেছনে ফেলে আগস্টের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন ভারতের এই পেসার।

ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টে ভারতের অবিশ্বাস্য জয়ের নায়ক ছিলেন সিরাজ। ম্যাচের শেষ দিন সকালে ৩টি উইকেট নিয়ে দলের ৬ রানের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। প্রথম ইনিংসে ৮৬ রানে ৪টি ও দ্বিতীয় ইনিংসে ১০৪ রানে ৫টি উইকেট নিয়ে ‘ম্যান অব দা ম্যাচ’ হন সিরাজ। ২-২ সমতায় সিরিজ শেষ করে ভারত।

বিজ্ঞাপন

মাস সেরা হয়ে সিরাজ বলেন, 'আইসিসির মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়াটা বিশেষ সম্মানের। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি ছিল স্মরণীয় সিরিজ এবং আমার অংশগ্রহণ করা সবচেয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাগুলোর একটি।'

'আমি গর্বিত যে, কয়েকটি গুরুত্বপূর্ণ স্পেলে অবদান রাখতে পেরেছি, বিশেষ করে ফল নির্ধারক মুহূর্তগুলোতে। ওদের (ইংল্যান্ড) কন্ডিশনে শীর্ষ ব্যাটিং লাইন আপের বিপক্ষে বোলিং করা চ্যালেঞ্জিং ছিল, তবে এটা আমার সেরাটাও বের করে এনেছে।'- আরও যোগ করেন সিরাজ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...