আরও চার ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন

আরও চার ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন

গত মাসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয় ঢাকা জাতীয় স্টেডিয়াম। এবার দেশের আরও চারটি ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

আওয়ামী লীগ সরকারের আমলে সুলতানা কামালের নামে বদলে যায় ধানমন্ডিতে অবস্থিত মহিলা ক্রীড়া কমপ্লেক্স। এবার এর নতুন নামকরণ করা হয়েছে ‘রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স’।

বিজ্ঞাপন

ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে শিশু রিয়া গোপ নিজ বাসায় নিহত হয়। তার স্মরণে ই মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নামকরণ করা হয়েছে।

সাবেক সরকারের সময় পল্টনে অবস্থিত রোলার স্কেটিং কমপ্লেক্সের নামকরণ করা হয় ‘শেখ রাসেল জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স’। এর নতুন নামকরণ করা হয়েছে ‘জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স’। রমনার জাতীয় টেনিস কমপ্লেক্স থেকে বাদ দেওয়া হয়েছে শেখ জামালের নাম। এখন থেকে ‘জাতীয় টেনিস কমপ্লেক্স’নামে পরিচিত হবে ক্রীড়া স্থাপনাটি।

এছাড়া পল্টনে অবস্থিত জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়াম থেকে বাদ দেওয়া হয়েছে শেখ কামালের নাম। এর নতুন নাম এখন ‘জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন’।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন