অস্ট্রেলিয়ার রানের পাহাড়, বিপদে ভারত

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার রানের পাহাড়, বিপদে ভারত

বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে ৪৭৪ রানে থামে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের রান পাহাড়ের জবাব দিতে নেমে বিপদে পড়েছে ভারত। দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ১৬৪ রান করতেই ৫ উইকেট হারিয়েছে তারা। প্রথম ইনিংসে এখনও ৩১০ রানে পিছিয়ে রোহিত শর্মার দল।

বিজ্ঞাপন

শুরুতেই ধাক্কা লাগে ভারতীয় শিবিরে। দলীয় ৮ রানেই রোহিতকে হারায় অতিথিরা। কামিন্সের বলে স্কট বোল্যান্ডের হাতে ধরা পড়ার আগে ৩ রান করেন ভারত সেনাপতি। এরপর লোকেশ রাহুলকে নিয়ে প্রতিরোধ গড়েন জয়সওয়াল। উইকেটে থিতু হয়ে গিয়েছিল এই জুটি। কিন্তু ২৪ রানের বেশি করতে পারেননি রাহুল। তাতেই দলীয় ৫১ রানে দুই উইকেট হারায় সফকারীরা।

তৃতীয় উইকেটে ১০২ রান যোগ করেন কোহলি ও জয়সওয়াল। দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন জয়সওয়াল। যদিও ভুলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পাওয়া হয়নি তার। ব্যক্তিগত ৮২ রানে রান আউটের ফাঁদে পড়েন এই ওপেনার। এরপর ৫ রানের ব্যবধানে কোহলি ও আকাশ দীপকেও হারায় তারা। ৩৬ রান করেন কোহলি। রানের খাতা খুলতে পারেননি আকাশ। পন্ত ৬ ও জাদেজা ৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। অস্ট্রেলিয়ার হয়ে কামিন্স ও বোল্যান্ড দুটি করে উইকেট নেন।

এর আগে এক সেঞ্চুরি এবং তিন ফিফটিতে রান পাহাড়ে চড়েছিল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৩১১ রানে ৬ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ ৬৮ ও প্যাট কামিন্স ৮ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিন লম্বা সময় টিকেছিল এই জুটি। দলের ৪০০ রানের কোটা পার হওয়ার পর এই জুটি ভাঙে। দলীয় ৪১১ রানে বিদায় নেন কামিন্স। তার আগে ৪৯ রান করেন দলপতি।

কামিন্স ফিফটি না পাওয়ার হতাশায় ফিরে গেলেও দিনটি সেঞ্চুরিতে রাঙিয়েছেন স্মিথ। সর্বোচ্চ ১৪০ রান আসে তার ব্যাট থেকে। ১৩ চারের পাশাপাশি ৩টি ছয়ের মারে এই ইনিংস সাজান সাবেক অধিনায়ক। ৭২ রান করেন মার্নাশ লাবুশান। স্যাম কনস্টাস ও উসমান খাজা খেলেন যথাক্রমে ৬০ ও ৫৭ রানের ইনিংস।

অস্ট্রেলিয়ার ইনিংসের অর্ধেকের বেশি ছেঁটেছেন জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। ৯৯ রানের বিনিময়ে ৪ উইকেট নেন বুমরাহ। জাদেজার শিকার ৩টি। ৭৮ রান খরচ করেন এই বাঁহাতি স্পিনার। ৯৪ রান খরচ করা আকাশ দীপ নেন ২ উইকেট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...