বিসিসিআইয়ের ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে আর কোনো সিরিজ নয়

পাকিস্তানের বিপক্ষে আর কোনো সিরিজ নয়

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আপত্তির কারণে লম্বা সময় ধরে মাঠে গড়ায় না পাকিস্তান এবং ভারতের মধ্যকার দ্বিপাক্ষীক সিরিজ। এবার কাশ্মীর ট্রাজেডি ইস্যুতে ফের প্রতিবেশী দেশটির বিপক্ষে সিরিজ না খেলার ঘোষণা দিলেন বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা।

গত মঙ্গলবার (২৩ এপ্রিল) ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা হয়। সে হামলায় ২৬ জন নিহত হন। এই ইস্যুতে নতুনকরে খারাপ দিকে মোড় নিচ্ছে পাকিস্তান এবং ভারতের মধ্যকার রাজনৈতিক সম্পর্ক। তার প্রভাব পড়েছে ক্রিকেটেও।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমকে রাজীব বলেন, ‘আমরা পেহেলগাম হামলার নিন্দা জানাই। বিসিসিআই ক্ষতিগ্রস্থদের পাশে আছে। সরকার যা বলবে আমাদের তাই করতে হবে। সরকারের অবস্থানের কারণে আমরা পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজ খেলি না।’

তিনি আরও বলেন, ‘সামনের দিনগুলোতেও আমরা পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলব না। যদিও আইসিসির সঙ্গে সম্পৃক্ততা অনুযায়ী আমরা পাকিস্তানের সঙ্গে বৈশ্বিক ইভেন্টগুলোতে মাঠে নামি। আইসিসি আমাদের বিষয় সম্পর্কে অবগত।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন