এমবোকোর অঘটন, গাউফের বিদায়

এমবোকোর অঘটন, গাউফের বিদায়

কানাডিয়ান ওপেনে অঘটনের জন্ম দিয়েছেন ভিক্টোরিয়া এমবোকো। টুর্নামেন্টে থেকে তিনি বিদায় করে দিয়েছেন কোকো গাউফকে। মন্ট্রিলে অবাক করা জয় ছিনিয়ে নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন এ টিনএজার। কানাডার এ অবাছাই খেলোয়াড় যেন খেলেছেন অভিজ্ঞ খেলোয়াড়ের মতো।

বিজ্ঞাপন

আসরের শীর্ষ বাছাই গাউফকে পাত্তাই দেননি। দুবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্কিন তারকাকে ধসিয়ে দিয়েছেন সরাসরি সেটে ৬-১ ও ৬-৪ গেমে। ১৮ বছরের ওয়াইল্ডকার্ডধারী এমবোকোর জিততে সময় লেগেছে মাত্র ৬২ মিনিট।

এমবোকো দারুণ খেলে যাচ্ছে টুর্নামেন্টে। পাঁচ ব্রেক পয়েন্টের চারটিই নিজের করে নেন। কোর্টের পারফরম্যান্সই প্রমাণ করে, ঠিক কতটা ফর্মে রয়েছেন এমবোকো। টুর্নামেন্টে এখন পর্যন্ত চার ম্যচ খেলে হার মেনেছেন মাত্র একটি সেটে!

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন