আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বর্ষবরণ র‌্যালিতে নারী ফুটবল দল

স্পোর্টস রিপোর্টার

বর্ষবরণ র‌্যালিতে নারী ফুটবল দল

পহেলা বৈশাখ উপলক্ষ্যে উৎসবে মেতেছে গোটা দেশ। এই উৎসবে সামিল হয়েছে সকল শ্রেণী পেশার মানুষ। বাদ যায়নি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্যরাও। বর্ষবরণ র‌্যালিতে উপস্থিত হয়েছিল নারী ফুটবলাররা।

সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে র‌্যালিটির আয়োজন করা হয়। সোমবার (১৪ এপ্রিল) সকালে অধিনায়ক আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিপাসহ বাফুফে ক্যাম্পে থাকা প্রায় সব জাতীয় নারী ফুটবলার র‌্যালিতে অংশগ্রহণ করেন। কোচিং স্টাফ ও ফেডারেশনের কর্মকর্তারাও তাদের সঙ্গে ছিলেন। এই প্রথমবারের মতো সরকারিভাবে আয়োজিত বর্ষবরণ র‌্যালিতে অংশগ্রহণ করলেন জাতীয় নারী ফুটবল দলের সদস্যরা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী উপস্থিত থেকে নারী ফুটবলারদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। সাম্প্রতিক সময়ে টানা দুইবার সাফ চ্যাম্পিয়ন হওয়ার অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ নারী ফুটবল দলকে একুশে পদকে ভূষিত করেছে সরকার। একুশে পদকপ্রাপ্ত নয়জন ফুটবলার বর্তমানে ভুটানে অবস্থান করায় র‌্যালিতে উপস্থিত হতে পারেননি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন