বাংলাদেশ দল এখন শিলংয়ে

হামজার অন্যরকম সফর

হামজার অন্যরকম সফর

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি দিয়ে ২০১৫ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন হামজা চৌধুরী। এছাড়া ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার অভিজ্ঞতাও আছে তার। সব মিলিয়ে ক্যারিয়ারে অনেক সফর করেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। যদিও এবার অন্যরকম এক সফরের অভিজ্ঞতা হলো হামজার।

গত ডিসেম্বরে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পান হামজা। এরপর থেকেই ভক্তরা অপেক্ষায় ছিলেন, কবে বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। অবশেষে হামজাকে নিয়ে সব অপেক্ষা শেষ হতে যাচ্ছে। জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে সম্প্রতি দেশে এসেছেন অভিষেকের অপেক্ষায় থাকা এই ফুটবলার।

বিজ্ঞাপন

এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ২৫ মার্চ শিলংয়ের জওহর লাল নেহেরু স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সে জন্য বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯টায় ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ে হ্যাভিয়ের কাবরেরার দল। এর মাধ্যমে জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো সফরের অভিজ্ঞতা হলো হামজার। ২৪ জন ফুটবলারকে নিয়ে ইতোমধ্যে শিলং পৌঁছেছে বাংলাদেশ দল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন