বৈভব সূর্যবংশী ইতোমধ্যেই আইপিএলের কল্যাণে পরিচিতি পেয়ে গেছেন। কিন্তু তার বন্ধুকে চেনে কজন? এবার সেই কাজটাই করলেন তার বিহারের ঘনিষ্ঠ বন্ধু আয়ান রাজ। ১৩৪ বলে ৩২৭ রানের ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছেন ১৩ বছর বয়সী এই কিশোর।
মুজাফফারপুরে অনুষ্ঠিত জেলা ক্রিকেট লিগে ৩০ ওভারের ম্যাচে সংস্কৃতি ক্রিকেট একাডেমির হয়ে ৪১ চার ও ২২ ছক্কায় ৩২৭ রানের ইনিংসটি খেলেছেন আয়ান। ২২০.৮৯ স্ট্রাইক রেটে রান করা আয়ান শুধু বাউন্ডারি থেকেই করেছেন ২৯৬ রান।
এমন ইনিংস খেলে আয়ান জানালেন সূর্যবংশীর পথেই হাটতে চান তিনি, ‘আমি যখনই বৈভব ভাইয়ের সঙ্গে কথা বলি, তখনই আমার বিশেষ অনুভূতি হয়। আমরা যখন ছোট ছিলাম, তখন একসঙ্গে খেলতাম। আজ, সে নিজের বড় নাম তৈরি করেছে। আমিও তার পথ অনুসরণ করছি.’
গত নভেম্বরে আইপিএলের মেগা নিলামেই ঝড় তোলেন সূর্যবংশী। ১ কোটি ১০ লাখ রুপিতে তাকে দলে নেয় রাজস্থান রয়্যালস। সুযোগ পেয়ে সেটার প্রতিদান দেন এই প্রতিভাবান। ১৪ বছর ২৩ দিন বয়সে মাঠে নেমে প্রথম বলেই চোখধাঁধানো শটে ছক্কা মেরে নিজেকে জানান দেন! খেলেন ৩ ছক্কা ও ২ চারে ২০ বলে করেন ৩৪ রান।
এক ম্যাচ পর রাজস্থানের গোটা ক্রিকেট বিশ্বেকে মাত করে দেন। গুজরাট টাইটান্সের বিপক্ষে ১১ ছক্কায় ৩৮ বলে ১০১ রানের ইনিংসে ৩৫ বলে সেঞ্চুরি করে বনে যান আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান। যা ভারতীয়দের মধ্যে দ্রুততম। আইপিএলের পর ইংল্যান্ড সফরের জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ দলেও ডাক পেয়েছেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

