‘পাকিস্তানকে জিততে সাহায্য করেছে বাংলাদেশ’

‘পাকিস্তানকে জিততে সাহায্য করেছে বাংলাদেশ’

টানা দুই টি-টোয়েন্টি হেরে আগেই সিরিজ হাতছাড়া করে পাকিস্তান। তাই হোয়াইটওয়াশ এড়ানোর জন্য তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জিততেই হতো তাদের। এমন সমীকরণে ৭৪ রানের জয় তুলে নিয়েছে সালমান আলী আগার দল। বড় ব্যবধানে জিতলেও পাকিস্তানকে পুরো কৃতিত্ব দিতে নারাজ বাসিত আলী ও কামরান আকমল। তাদের মতে, অতিথিদের জিততে সাহায্য করেছে বাংলাদেশ।

মিপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৭৮ রান তোলে পাকিস্তান। জবাবে ১০৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ম্যাচের পর নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত বলেন, ‘ম্যাচে বাংলাদেশের যে শরীরী ভাষা ছিল তাতে একটা জিনিস স্পষ্ট ছিল। স্বাগতিকদের যেন পাকিস্তানকে বলেছে- একটা ম্যাচ তোমরা জিতে নাও ভাই।’

বিজ্ঞাপন

হারলেও বাংলাদেশের মানসিকতা মুগ্ধ করেছে বাসিতকে, ‘বাংলাদেশের একাদশে বেশ কয়েকটা পরিবর্তন ছিল। মোস্তাফিজ, রিশাদরা খেলেননি। এরপরও মনে হয়নি এটা দ্বিতীয় সারির দল। ওদের শরীরী ভাষা, আগ্রাসন, মনোভাব বেশ পরিণত ছিল।’

বাসিতের সঙ্গে সুর মিলিয়ে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল বলেন, ‘শেষ টি-টোয়েন্টি পাকিস্তান জিতেছে। কিন্তু ম্যাচ দেখে আমার মনে হয়েছে বাংলাদেশ যেন ইচ্ছে করেই প্রতিপক্ষকে জেতার সুযোগ করে দিয়েছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন