হেডিংলি টেস্টে জয়ের জন্য ইংল্যান্ডকে ৩৭১ রানের লক্ষ্য দিয়েছে ভারত। জবাব দিতে নেমে জ্যাক ক্রলি ও বেন ডাকেটের ব্যাটে বেশ ভালোভাবেই এগোচ্ছে স্বাগতিক দল।
এই রিপোর্টা লেখার সময় উদ্বোধনী জুটিতে ১২৯ রান তোলেছে ডাকেট ও ক্রলি। ডাকেট ৭১ ও ক্রলি ৪৫ রানে ব্যাট করছেন।
বিজ্ঞাপন
প্রথম ইনিংসে ৪৭১ রানে অলআউট হয় ভারত। জবাবে ইংল্যান্ডের ইনিংস থামে ৪৬৫ রানে। ৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে গৌতম গম্ভীরের শিষ্যরা। এ যাত্রায় অতিথিদের ইনিংস থামে ৩৬৪ রানে। ভারতের হয়ে উভয় ইনিংসেই সেঞ্চুরি করেছেন পন্ত। সব মিলিয়ে দুই ইনিংসে পাঁচটি সেঞ্চুরি করেছে ভারতীয় ব্যাটাররা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

