ভারতের সাবেক ক্রিকেটার বিনোদ কাম্বলিকে স্বাভাবিক জীবনে ফেরার পরামর্শ দিয়ে উপহাসের পাত্র হয়েছিলেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। ইনসাইড স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন যোগরাজ।
কাম্বলির জীবনের উদ্দাম সময়েই তাকে থামতে বলেছিলেন ভারতের এই সাবেক ক্রিকেটার। যোগরাজের ভাষ্য, 'কাম্বলিকে বলেছিলাম পার্টি করা, সিগারেট খাওয়া, নারী সঙ্গ বন্ধ করো। নাহলে তুমি শেষ হয়ে যাবে। এখনই এসব না ছাড়লে একটা সময় তোমাকে কাঁদতে হবে।'
বিজ্ঞাপন
'দেখুন কী হলো ওর! কাম্বলির সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলেছিলাম। বুঝিয়েছিলাম। সব শোনার পর ও বলেছিল, ‘স্যার আপনার সময় হয়ে গেছে। আমিই রাজা’ আসলে ক্রিকেটের থেকে বড় কেউ হতে পারে না।'- যোগ করেন যোগরাজ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

