জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড

জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড

লর্ডস টেস্টে জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড। তাদের দেওয়া ১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষ বিকেলেই ৪ উইকেট হারায় ভারত। পঞ্চম তথা শেষ দিনের শুরুতেও সফরকারী দলের ব্যাটিং বিপর্যয় অব্যাহত আছে। দিনের শুরুতেই হারিয়ে বসে তিন উইকেট। দিনের শুরুতে ২৪ রান যোগ করতেই সফরকারীরা হারায় তিন উইকেট।

জয়ের জন্য শেষ দিনে ইংল্যান্ডের দরকার ৬ উইকেট। অন্যদিকে ভারতকে করতে হবে ১৩৫ রান- এমন সমীকরণে ব্যাটিংয়ে নেমে দলীয় ৮২ রানে সপ্তম উইকেট হারায় অতিথিরা। এই রিপোর্ট লেখার সময় রবীন্দ্র জাদেজা ১৩ ও নিতিশ কুমার ৩ রানে ব্যাট করছেন। জয়ের জন্য ৩ উইকেটে ৯৭ রান করতে হবে। জোফরা আর্চার, বেন স্টোকস, ব্রাইডন কার্সদের বোলিং সামলে যেটা বেশ কঠিন হবে গৌতম গম্ভীরের দলের জন্য।

বিজ্ঞাপন

এর আগে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে ১৯২ রানে অলআউট করে ব্যাটিংয়ে নামে ভারত। এরপর ব্যাটিংয়ে নেমে ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে শুবমান গিলের দল। ভারতের হয়ে ৬ চারের সাহায্যে ৩৯ রান করেন লোকেশ রাহুল। ১৪ রান আসে করুন নায়ারের ব্যাট থেকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন