এক বছর না খেলেও যেভাবে বর্ষসেরা নরকিয়া

এক বছর না খেলেও যেভাবে বর্ষসেরা নরকিয়া

দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এনরিখ নরকিয়া। সবচেয়ে মজার বিষয় হলো এক বছরের বেশি সময় ধরে দেশের জার্সিতে মাঠে নামা হয়নি এই ডানহাতি পেসারের।

গত বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সবশেষ ম্যাচ খেলেছেন নরকিয়া। ম্যাচটিতে ভারতের কাছে ৭ রানে হেরে স্বপ্নভঙ্গ হয় দক্ষিণ আফ্রিকার। ফাইনালে ২৬ রানে ২ উইকেট নেন এই ডানহাতি পেসার। সব মিলিয়ে সে আসরটাই দারুণ গেছে তার।

বিজ্ঞাপন

বল হাতে সে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ উইকেট নেন নরকিয়া। ভারতের পেসার জাসপ্রিত বুমরার সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী বোলার ছিলেন তিনি। রান খরচায় বেশ হিসেবি ছিলেন নরকিয়া। ওভারপ্রতি মাত্র ৫.৭৪ গড়ে রান খরচ করেন নরকিয়া। মূলত সে আসরে দারুণ বোলিংয়ের কারণেই দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নরকিয়া।

সে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর একাধিক চোটের কারণে মাঠে নামার অপেক্ষা দীর্ঘ হচ্ছে নরকিয়ার। বিশ্বকাপের পর আঙুল ভেঙে যাওয়ায় গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ খেলতে পারেননি ৩১ বছর বয়সী এই বোলার।

এরপর পিঠের চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফি খেলা হয়নি নরকিয়ার। সবশেষ স্ট্রেস রিঅ্যাকশনের কারণে জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েন এই ক্রিকেটার।

এর আগে পিঠের নিচের অংশের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে এক বছরের জন্য মাঠের বাইরে ছিটকে যান নরকিয়া। এজন্য ভারতের মাটিতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি তার। সব মিলিয়ে ইনজুরির কারণে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অনেক টুর্নামেন্ট খেলতে পারেননি নরকিয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন