মাউন্ট এভারেস্ট কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশের ৫ পদক

মাউন্ট এভারেস্ট কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশের ৫ পদক

নেপালের কাঠমুন্ডুতে গত ১৬ মে শুরু হয়েছিল ১১ তম মাউন্ট এভারেস্ট আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা ২০২৫। যেখানে বাংলাদেশ স্কুল স্পোর্টস এসোসিয়েশন কারাতে দলের ৪ জন কারাতে খেলোয়ার অংশ নেন। প্রতিযোগিতায় একটি স্বর্ন ও চারটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের প্রতিনিধিরা।

একক কাতা ইভেন্টে একমাত্র স্বর্ন পদকটি জেতেন দেবব্রত চক্রবর্তী তনয়। পাশাপাশি -৫৫ কেজি কুমিতে ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতেন তিনি। -৪০ কেজি কুমিতে ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতেন আবু হানিফা সিয়াম।

বিজ্ঞাপন

মুস্তাফিজুর রহমান লিখনের অর্জন +৭৫ কেজি কুমিতে ইভেন্টে ব্রোঞ্জ পদক। এছাড়া -৬০ কেজি কুমিতে ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতেন এম কে আনোয়ার হোসেন। প্রতিযোগিতায় কোচ ও টিম লিডার মোঃ জহিরুল ইসলাম আলী বিশেষ সম্মাননায় ভূষিত হন। প্রতিযোগিতার পর্দা নামে সোমবার (১৯ মে)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন