কুইনস ক্লাব চ্যাম্পিয়নশিপস এতদিন ছিল শুধুই পুরুষদের টুর্নামেন্ট। এমনটা চলে আসছিল ১৯৭৩ সাল থেকে। কিন্তু সোমবার ছিল আসরটির ঐতিহাসিক দিন। অবিস্মরণীয় দিন তো বটেই। কেননা, দীর্ঘ ৫২ বছর পর টুর্নামেন্টটিতে ফিরেছে নারী টেনিস।
প্রত্যাবর্তনের সেই দিনটি রঙিন করে রাখলেন এমা রাদুকানু। নারীদের এককের শেষ ষোলোতে নিজের নাম লিখেছেন রাদুকানু। শেষ ৩২ পর্বে এই ব্রিটিশ তারকা সরাসরি সেটে অনায়াসে ৬-১ ও ৬-২ গেমে হারিয়েছেন মলদোভা বংশোদ্ভূত স্প্যানিশ প্রতিপক্ষ ক্রিস্টিনা বুচসাকে।
বিজ্ঞাপন
জয়ের দেখা পেয়েছেন সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভাও। গত বছর প্রথমবারের মতো মা হওয়া ৩৫ বছরের এই চেক তারকা ২-৬, ৬-৪ ও ৬-৪ গেমে জিতেছেন ব্রাজিলের বিয়াট্রিজ হাদ্দাদ মাইয়ার বিপক্ষে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

