দ্বিতীয় সেশনে ব্যাটিং ধ্বস

অলআউট হওয়ার পথে বাংলাদেশ

অলআউট হওয়ার পথে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে বিপদে পড়েছে বাংলাদেশ। দলীয় ১৫০ রানের আগেই ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। সব মিলিয়ে দ্বিতীয় সেশনটা খুব বাজেভাবে পার হয়েছে তাদের। এই সেশনে ৭০ রানে ৫ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। জাকের আলি ১০ ও হাসান মাহমুদ ৪ রান নিয়ে শেষ সেশনের খেলা শুরু করবেন।

বাংলাদেশের সবশেষ ৪ উইকেট পড়েছে ২৩ রানের ব্যবধানে। ১২৩ রানে বিদায় নেন মুশফিকুর রহিম। ওয়েলিংটন মাসাকাদজার শিকার হওয়ার আগে মাত্র ৪ রান করেন সাবেক অধিনায়ক।

বিজ্ঞাপন

ফিফটির পর বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেননি মমিনুল হক। ব্যক্তিগত ৫৬ রানে মাসাকাদজার দ্বিতীয় শিকারে পরিণত হন এই বাঁহাতি ব্যাটার। বিপদে হাল ধরতে পারেননি মেহেদি হাসান মিরাজ। তার ইনিংস শেষ হয় মাত্র ৪ বলেই। ব্লেসিং মুজারাবানির বলে মায়াভোর হাতে ক্যাচ দেন মিরাজ। তার ব্যাট থেকে আসে ১ রান। অন্যদিকে সপ্তম ব্যাটার হিসেবে ফিরে যাওয়ার আগে মাত্র ৩ রান করেন তাইজুল ইসলাম। দলীয় ১৫৪ রানে চা বিরতিতে গেছে বাংলাদেশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন