পহেলা বৈশাখে ক্রিকেটারদের শুভেচ্ছা, রঙিন বার্তায় ভরে উঠল সামাজিক মাধ্যম

স্পোর্টস রিপোর্টার

পহেলা বৈশাখে ক্রিকেটারদের শুভেচ্ছা, রঙিন বার্তায় ভরে উঠল সামাজিক মাধ্যম

বাংলা নববর্ষ উপলক্ষে দেশজুড়ে উৎসবের আবহের সঙ্গে মিল রেখে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ভক্ত-সমর্থকদের উদ্দেশে নানা বার্তায় তারা ছড়িয়ে দিয়েছেন নববর্ষের আনন্দ।

দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান একটি কার্ড শেয়ার করে লিখেছেন, ‘উৎসবের আনন্দটুকু ভাগাভাগি হোক পরিবারের সাথে।’ তার এই বার্তায় ছিল পারিবারিক বন্ধনের আহ্বান।

অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম পরিবারের সঙ্গে তোলা ছবি শেয়ার করে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নিজের বার্তায় লিখেছেন, ‘নতুন বছরে নতুন গল্প লিখি। শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।’

ওপেনার সৌম্য সরকার একটি নববর্ষের কার্ড শেয়ার করে ভক্তদের উদ্দেশে বলেন, ‘জীবনের প্রতিটি মুহূর্ত হোক সুন্দর। শুভ নববর্ষ।’

এদিকে উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস সংক্ষিপ্ত বার্তায় লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪৩৩।’

ক্রিকেটারদের এমন শুভেচ্ছাবার্তায় ভক্তদের মধ্যেও ছড়িয়ে পড়েছে পহেলা বৈশাখের উৎসবের আনন্দ, সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে উচ্ছ্বাসের আবহ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...