স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন থিবো কর্তোয়া। তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৬ সালে। তার আগেই অগ্রিম চুক্তির উদ্যোগ নিল রিয়াল। খবর ইএসপিএন-এর।
ইএসপিএন নিজস্ব সূত্রের বরাতে জানিয়েছে, কর্তোয়ার সঙ্গে আরো দুই বছরের চুক্তির বিষয়ে সম্মত হয়েছে রিয়াল। সে হিসেবে ২০২৭ সালের জুন পর্যন্ত সান্তিয়াগো বানাব্যুতে থাকবেন ৩৩ বছর বয়সি এই বেলজিয়ান গোলরক্ষক।
সাধারণত ৩০ বছরের বেশি বয়সী খেলোয়াড়দের সঙ্গে এক বছরের জন্য চুক্তি নবায়ন করে রিয়াল। তবে কর্তোয়ার ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে বা ধারা ভেঙে দুই বছরের চুক্তি করতে যাচ্ছে ক্লাবটি।
২০১৮ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি থেকে রিয়ালে যোগ দেন কর্তোয়া। এরপর ২০২১ সালে ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির সঙ্গে আরও চার বছরের চুক্তি করেন তিনি। ক্লাবের হয়ে ২টি চ্যাম্পিয়ন্স লিগ এবং ৩টি লা লিগা শিরোপা জিতেছেন কর্তোয়া।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

