চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করছে ইংল্যান্ড। বেন ডাকেটের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে আছে জস বাটলার অ্যান্ড কোং। এই রিপোর্ট লেখার সময় তাদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২১৬ রান। ১০৭ রানে অপরাজিত আছেন ডাকেট।
যদিও শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। দলীয় ১৩ রানে ফিল সল্ট হারায় ইংলিশরা। বেন দারশুইয়ের বলে অ্যালেক্স ক্যারির হাতে ধরা পড়ার আগে ১০ রান করেন সল্ট। প্রতিপক্ষ শিবিরে দ্বিতীয় আঘাতটাও হানেন দারশুই। তার বলে ক্যারির হাতে ক্যাচ দেওয়ার আগে ১৫ রান করেন জেমি স্মিথ। ইংল্যান্ডের দলীয় রান তখন ৪৩।
তৃতীয় উইকেটে দারুণ প্রতিরোধ গড়ে তোলেন ডাকেট ও বাটলার। এই জুটিতে আসে ১৫৮ রান। তৃতীয় ব্যাটার হিসেবে ফেরার আগে ৬৮ রান করেন অধিনায়ক। অপরপ্রান্তে আক্রমণাত্মক ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন ডাকেট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

