যুব দলের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ

যুব দলের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ

আগামী এপ্রিল-মে’তে শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন সিরিজটির সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

শ্রীলঙ্কা সফরে মূল সিরিজে অংশ নেওয়ার আগে আগামী ২৪ এপ্রিল ওয়ার্ম আপ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশের যুবারা। দুদলের মধ্যকার প্রথম একদিনের ম্যাচটি হবে ২৬ এপ্রিল।

বিজ্ঞাপন

এরপর ২৮ এপ্রিল দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার যুবারা। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ১, ৩, ৬ ও ৮ মে। সবগুলো ম্যাচের ভেন্যু হাম্বানটোটা। ম্যাচগুলো কখন শুরু হবে সে বিষয়য়ে এখনও কোনো তথ্য দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন