৩০ বছর পর ওপেনিংয়ে লঙ্কানদের দুই ডানহাতি ব্যাটসম্যান

৩০ বছর পর ওপেনিংয়ে লঙ্কানদের দুই ডানহাতি ব্যাটসম্যান

শ্রীলঙ্কার ইনিংস উদ্বোধনে জুটি বেঁধেছেন পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। লঙ্কানদের এ দুই ওপেনারই ডানহাতি। বাংলাদেশের বিপক্ষে গল টেস্টের তৃতীয় দিন এ নিয়ে আলোচনা হয়েছে ঢের।

বিজ্ঞাপন

কারণ দীর্ঘ ৩০ বছর পর শ্রীলঙ্কার হয়ে ইনিংস শুরু করলেন দুই ডানহাতি ব্যাটসম্যান। ১৯৯৫ সালের পর টেস্টে এমনটা দেখা গেল প্রথমবার। সময়ের হিসেবে যা ১০ হাজার ৭৫৯ দিন। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে ‘বক্সিং ডে’ টেস্টে এমনটা দেখা গিয়েছিল। ওই সময় ইনিংস উদ্বোধন করেছিলেন রোশন মহানামা ও চন্ডিকা হাথুরুসিংহে।

দীর্ঘ ৩০ বছরে ২৬০টি টেস্টে খেলে শ্রীলঙ্কা ব্যাট করেছে ৪৭৯ ইনিংস। এই সময়ের মধ্যে ৫৫টি ভিন্ন উদ্বোধনী জুটি উপহার দিয়েছে শ্রীলঙ্কা। তবে এ সময়ের মধ্যে কখনোই ওপেনিং জুটিতে দুজন ডানহাতি ছিলেন না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন