এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। বোলিং ঝড়ে ওমানকে উড়িয়ে ৯৩ রানের বড় জয় পেয়েছে সালমান আলী আগার দল। ম্যাচে আগে ব্যাটিং করে মোহাম্মদ হারিসের হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ১৬.৪ ওভারে ৬৭ রানে গুঁটিয়ে যায় ওমানের ইনিংস।
মূলত মোহাম্মদ হারিসের হাফ সেঞ্চুরিতে ভর করেই মাঝারি সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। হারিস ৪৩ বলে ৬৬ রানের ইনিংস উপহার দেন। এছাড়া সাহিবজাদা ফারহান ২৯ ও মোহাম্মদ নাওয়াজের ১০ বলে ১৯ রানের একটি ক্যামিও ইনিংস খেলেন। ফখর অপরাজিত ছিলেন ১৬ বলে ২৩ রান করে।
এরপর বল হাতে পাকিস্তানের সম্মিলিত আক্রমণে ৬৭ রানেই গুটিয়ে যায় ওমান। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন হাম্মাদ মির্জা। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন সুফিয়ান মুকিম, সাইম আইয়ুব ও ফাহিম আশরাফ। একটি করে উইকেট নেন শাহিন শাহ, আবরার আহমেদ ও নাওয়াজ।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ২০ ওভারে ১৬০/৭ (হারিস ৬৬, ফারহান ২৯, ফখর ২৩; কালিম ৩/৩১, শাহ ফয়সাল ৩/৩৪)
ওমান : ১৬.৪ ওভারে ৬৭/১০ (মির্জা ২৭, কালিম ১৩; ফাহিম ২/৬, মুকিম ২/৭, সাইম ২/৮)
ফল : পাকিস্তান ৯৩ রানে জয়ী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

