সেনেগালের ইতিহাস

বিশ্বকাপে অস্ট্রেলিয়া-ইকুয়েডর, নেদারল্যান্ডসের গোল উৎসব

বিশ্বকাপে অস্ট্রেলিয়া-ইকুয়েডর, নেদারল্যান্ডসের গোল উৎসব

বুধবার ভোরে মাঠে নেমেছিল ফুটবল বিশ্বের জনপ্রিয় দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিল। ল্যাটিন আমেরিকান জায়ান্টদের লড়াইকে পাশ কাটিয়ে আলোচিত উঠে এসেছে সেনেগাল, নেদারল্যান্ডস, ইকুয়েডর ও অস্ট্রেলিয়ার ম্যাচ।

প্রীতি ম্যাচে ইংল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে সেনেগাল। এর মাধ্যমে প্রথম আফ্রিকান দল হিসেবে ইংলিশদের হারানোর কীর্তি গড়ল সেনেগালিজরা। এই জয়ে টানা ২৪ ম্যাচ অপরাজিত থাকল দলটি।

বিজ্ঞাপন

ইতিহাস গড়া ম্যাচের সপ্তম মিনিটে হ্যারি কেইনের গোলে পিছিয়ে পড়েছিল সেনেগাল। ৪০ মিনিটে ইসমাইলা সার সফরকারীদের ম্যাচে ফেরান। ৬২ মিনিটে আফ্রিকান হাবিব দিয়ারার কল্যাণে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় আফ্রিকান প্রতিনিধিরা। যোগ করা সময়ে ইংল্যান্ডের জালে শেষ পেরেক ঠুঁকে দেন শেখ সাবালি।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সৌদি আরবকে ২-১ গোলে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। মধ্যপ্রাচ্যের দেশটির বিপক্ষে পাঁচ গোলের ব্যবধানে হার এড়ালেই চলতো অজিদের। তারা মূল পর্বের টিকিট হাতে নিয়েছে পূর্ণ তিন পয়েন্ট পেয়েই। আর পেরুর সঙ্গে গোলশূন্য (০-০) ড্র করে বিশ্বকাপের টিকিট কেটেছে ইকুয়েডর। লাতিন আমেরিকার দেশটি এ নিয়ে পঞ্চমবারের মতো ফুটবলের বিশ্বমঞ্চে নাম লিখল।

কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আব্দুল রহমান আল ওবুদের গোলে ম্যাচের ১৯তম মিনিটেই পিছিয়েই পড়েছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে দুর্দান্ত কামব্যাকে জয় তুলে নেয় অতিথিরা। কনর মেটকাফ দলকে সমতায় ফেরানোর পর ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন মিচ ডিউক।

বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপিয়ান অঞ্চলের ম্যাচে মাল্টার বিপক্ষে গোল উৎসব করেছে নেদাল্যান্ডস। ইউরোবার্গ স্টাডিয়নে আটবার প্রতিপক্ষের জালে বল পাঠায় ডাচরা। বিপরীতে হজম করেনি কোনো গোল। তাদের হয়ে জোড়া গোল করেন মেমফিস ডিপেই ও ডনিয়েল মালেন। এছাড়া একবার করে স্কোরশিটে নাম লিখান ভার্জিল ফন ডাইক, জাভি সিমন্স, নোয়া লাং ও ভ্যান ডি ভেন।

বিশ্বকাপের টিকিট পেল যারা

যুক্তরাষ্ট্র (স্বাগতিক), কানাডা (স্বাগতিক), মেক্সিকো (স্বাগতিক), আর্জেন্টিনা, ইরান, জাপান, নিউজিল্যান্ড, উজবেকিস্তান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও ইকুয়েডর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন