পেস বোলারদের নিত্য সঙ্গী ইনজুরি। নিজ দেশের গতি তারকাদের চোটমুক্ত রাখার লক্ষ্যে এবার নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জাতীয় দলের পেসারদের চোটাক্রান্ত থেকে রক্ষা করতে ফিটনেস, খাদ্যাভ্যাস ও কারিগরি দক্ষতার ওপর গুরুত্ব দিচ্ছে তারা।
জিও সুপারের খবর, প্রকল্পের মূল কেন্দ্র হিসেবে কাজ করবে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ)। উদ্যোগটি লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিকে (এনসিএ) কেন্দ্র করে পরিচালিত হবে। যেখানে কোচ এবং বিশেষজ্ঞরা ফাস্ট বোলারদের বোলিং অ্যাকশন এবং দক্ষতা উন্নয়নের ওপর কাজ করবেন।
পিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের পরিচালক আকিব জাভেদের অধীনে কাজ করবেন পেসাররা। এর আগে, জুনের শুরুতে ১৭ জন খেলোয়াড় নিয়ে দক্ষতা উন্নয়ন শিবিরটি জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) শুরু হয়েছিল। কোচদের তত্ত্বাবধানে খেলোয়াড়রা উদ্বোধনী দিনে ফিল্ডিং এবং ফিটনেস সেশনে অংশ নিয়েছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

