আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস ও ব্যাটার জাকের আলী অনিক। এই সংস্করণের ব্যাটসম্যানদের মধ্যে ছয় ধাপ এগিয়েছেন লিটন। বুধবার প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের র্যাংকিং থেকে এ তথ্য জানা যায়।
টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে এখন ৪১ নম্বরে আছেন লিটন। তালিকায় বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তার ওপরে আছেন কেবল তানজিদ হাসান। ৩ ধাপ পিছিয়ে এখন ৩৯ নম্বরে এই ওপেনার। জাকের আলি তিন ধাপ এগিয়ে আছেন ৬০তম স্থানে। পারভেজ হোসেন আছেন ৬৭তম স্থানে।
তিন টি-টোয়েন্টির সিরিজে ডাচদের ২-০ ব্যবধানে হারানোর পথে ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন লিটন। প্রথম দুই ম্যাচেই অপরাজিত ছিলেন তিনি। বৃষ্টিতে ভেসে যাওয়া তৃতীয় টি-টোয়েন্টিতে ৭৩ রান করেন স্টাইলিশ এই ব্যাটসম্যান।
বোলারদের মধ্যে উন্নতি করেছেন মুস্তাফিজুর রহমান। এক ধাপ এগিয়ে বাঁহাতি এই পেসার আছেন ১১ নম্বরে। এই তালিকায় এক ধাপ পিছিয়ে যৌথভাবে ১৯তম স্থানে শেখ মেহেদি হাসান। রিশাদ হোসেনেরও অবনতি হয়েছে, ৩ ধাপ নিচে নেমে এই লেগ স্পিনার এখন ২৪ নম্বরে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

