প্রতিটি গোলের বিনিময়ে ১০০ গাছ রোপণ

প্রতিটি গোলের বিনিময়ে ১০০ গাছ রোপণ

খেলোয়াড়দের প্রতিটি গোলের বিনিময়ে স্থানীয় প্রজাতির ১০০টি করে গাছ রোপণ করে ব্রাজিলের ক্লাব পেরোলাস নেগরাস। অভিনব এই উদ্যোগে ফলে এখন পর্যন্ত ১৮ হাজার গাছ রোপণ করেছে ক্লাবটি। প্যারাইবা উপত্যকা ও রিও ডি জেনিরোর দক্ষিণ অংশের ক্ষতিগ্রস্ত অঞ্চলে পুনর্বনায়ন করার লক্ষ্যে ২০২৩ সাল থেকে এই উদ্যোগ নিয়েছে নেগরাস। ক্লাবটির পুরুষ ও নারী পেশাদার দল এবং পুরুষ অনূর্ধ্ব ২০ দল এই ক্যাম্পেইনের অন্তর্ভূক্ত।

নিজেদের সবশেষ ম্যাচে ক্যারিওকা চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় বিভাগের ম্যাচে দুকি দে কাশিয়াসেকে ১-০ গোলে হারিয়েছে নেগরাস। তাদের হয়ে ব্যবধান গড়ে দেওয়া একমাত্র গোলটি করেন পেপে। এই মিডফিল্ডারের ওই গোলের কারণে সবশেষ ১০০ গাছ রোপণ নিশ্চিত হয়।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে পেপে বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের এই উদ্যোগের মাধ্যমে হাজার হাজার গাছ রোপণ করা যাবে। পৃথিবীর অন্যান্য মানুষদের কথাও আমাদের ভাবতে হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন