হারের মুখে শ্রীলঙ্কা

হারের মুখে শ্রীলঙ্কা

গলে চলমান সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের মুখে আছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ৫৪ রানের লিড পেয়েছে স্বাগতিরা। ইতোমধ্যে ৮ উইকেট পতন হওয়া দলটির একমাত্র ভরসা এখন কুশল মেন্ডিস। এছাড়া আর কোনো স্বীকৃত ব্যাটার ক্রিজে নেই। ২ উইকেট হারে রেখে নিজেদের লিড কতদূর নিয়ে যেতে পারে লঙ্কানরা সেটাই এখন দেখার বিষয়।

প্রথম ইনিংসে ২৫৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে ৪১৪ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরু করে স্বাগতিকরা।

বিজ্ঞাপন

তৃতীয় দিনশেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২১১ রান। কুশল ৪৮ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন