৮ গোলের থ্রিলারিং ম্যাচে পয়েন্ট ভাগাভাগি জুভেন্টাস-ডর্টমুন্ডের

৮ গোলের থ্রিলারিং ম্যাচে পয়েন্ট ভাগাভাগি জুভেন্টাস-ডর্টমুন্ডের

চ্যাম্পিয়নস লিগ কেন ইউরোপ সেরার প্রতিযোগিতা, সেটা আরেকবার প্রমাণ করলো জুভেন্টাস ও বরুয়িয়া ডর্টমুন্ড। পুরো ম্যাচে গোল হলো ৮টি। কিন্তু জিতল না কেউ। উল্টো বরুশিয়ার মুখের গ্রাস কেড়ে পিছিয়ে থাকা ম্যাচে ৪-৪ গোলের ড্রতে এক পয়েন্ট আদায় করে নিলো জুভেন্টাস।

ম্যাচের প্রথমার্ধ যতটা পানসে ছিলো, দ্বিতীয়ার্ধ ততোটাই উন্মাদনার পারদ আসমানে চড়িয়েছে। লড়াইয়ে সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। প্রথম পাঁচটি হয়েছে ২২ মিনিটের মধ্যে, ১০ মিনিটের মধ্যে পরের তিনটি। বলের লড়াইয়ে দুই দলই ছিল প্রায় সমানে-সমান।

দ্বিতীয়ার্ধে বদলি নেমে জুভেন্টাসের হয়ে জোড়া গোল করেন দুসান ভ্লাহোভিচ। ইতালিয়ান দলটির অন্য দুই গোলদাতা কেনান ইলদিজ ও লয়ড কেলি। ডর্টমুন্ডের হয়ে জালের দেখা পান কারিম আদেইয়েমি, ফিলিক্স মেচা, ইয়া কৌতো ও রামি বেনসেবেইনি।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় ডর্টমুন্ড। জাল খুঁজে জার্মান ফরোয়ার্ড আদেইয়েমি। ৬৩তম মিনিটে সমতা ফেরান ইলদিজ। ৬৫তম মিনিটে ফের।ডর্টমুন্ডকে এগিয়ে নেন মেচা। ৬৭তম মিনিটে সেটাও শোধ করে দেন জুভেন্টাসের ভ্লাহোভিচ।

৭৪তম মিনিটে কৌতোর গোলে তৃতীয় দফায় এগিয়ে যায় ডর্টমুন্ড। এরপর ৮৬তম মিনিটে ডর্টমুন্ডের ব্যবধান বাড়ান বেনসেবেইনি। জয় যখন সময়ের ব্যাপার, তখনই যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ব্যবধান ৪-৩ করেন ভ্লাহোভিচ। এরপর ষষ্ঠ মিনিটে এক পয়েন্ট এনে দেওয়া গোলটি করেন কেলি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...