নারী বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের যাত্রা শেষ করেছে বাংলাদেশ। পাঁচ ম্যাচে তিন জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। আপাতত টেবিলের দুইয়ে আছে তারা। যদিও তাদের বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার বিষয়টি নির্ভর করছে ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচের ফলের ওপর।
নিজেদের পঞ্চম তথা শেষ ম্যাচে পাকিস্তানের কাছে সাত উইকেটে হেরেছে বাংলাদেশ। এই হারেবাংলাদেশের নেট রান রেট কমে +০.৬৩৯ এ এসে দাঁড়িয়েছে। অন্যদিকে নামের পাশে ৪ পয়েন্ট নিয়ে থাই মেয়েদের বিপক্ষে মাঠে নেমেছে ক্যারিবিয়ানরা। তাদের নেট রান রেট ছিল -০.২৮৩। আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে ১৬৬ রান করেছে থাইল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ ১০ ওভারের মধ্যে এই লক্ষ্য তাড়া করতে না পারলে বিশ্বকাপের মূল পর্বে চলে যাবে বাংলাদেশ।
১০ ওভারের মধ্যে ১৬৭ রান না করতে পারলেও একটা সুযোগ থাকছে ওয়েস্ট ইন্ডিজের সামনে। সেক্ষেত্রে ১১ ওভারের মধ্যে ১৭২ রান করতে হবে তাদের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

