টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। লিডসে জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন নিজেদের করে নিয়েছে তারা। সেঞ্চুরি করেছেন যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল। দিন শেষে ৮৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৫৯ রান সংগ্রহ করেছে তারা। গিল ১২৭ ও ঋষভ পান্ত ৬৫ রানে অপরাজিত আছেন।
হেডিংলিতে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করছিলেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও জয়সওয়াল। দুজন মিলে ওয়ানডে স্টাইলে খেলে দলকে দ্রুতই পার করেন ফিফটির ঘর। এরপর আঘাত করে ইংল্যান্ড। ৭৮ বলে ৮ চারে ৪২ রানে ফিরে যান রাহুল। এক ওভার পরই সাই সুদর্শন ফেরেন শূন্য রানে।
দ্রুত দুই উইকেট পতনের পর জয়সওয়ালের সঙ্গে জুটি বাঁধেন গিল। ৯৬ বলে ৮ চারে আদায় করে নেন ফিফটি। তৃতীয় উইকেটে গিলের সঙ্গে গড়েন ৬৩ বলে ৫০ রানের জুটি। ড্রিংকস ব্রেকের পর ৫৬ বলে ফিফটি পূরণ করেন গিলও। সেই সঙ্গে তৃতীয় উইকেট জুটিয়ে জয়সওয়ালের সঙ্গে গড়েন শতরানের জুটি। ভারতও পার হয় দুইশ।
এরপর ১৪৪ বলে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি স্পর্শ করেন জয়সওয়াল। আউট হন ১০১ রানে। বাকি পথ পাড়ি দেন গিল ও পান্ত।
সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস : ৮৫ ওভারে ৩৫৯/৩ (গিল ১২৭*, জয়সওয়াল ১০১; স্টোকস ২/৪৩, কার্স ১/৭০)
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

