তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয় উপহার দিলো বাংলাদেশ। তাতে এক তাওহীদ হৃদয় ছাড়া কেউ ফিফটিও করতে পারল না। মন্থর গতির ব্যাটিংয়ের সঙ্গে বিপর্যয় মিলিয়ে ২০৭ রানে থামল বাংলাদেশের ইনিংস। জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ২০৮।
বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার দলীয় ৮ রানেই ফিরলেন। সেখান থেকে ৭১ রানে জুটি গড়ে অবশ্য ধাক্কা সামলালেন নাজমুল হোসেন শান্ত-হৃদয়। ব্যক্তিগত ৩২ রান করে ফিরে যান শান্ত। বাংলাদেশ দলীয় স্কোর ১০০ করতে পেরেছে ৩০ ওভারে।
এরপর ৩ চারে ৫১ রানে হৃদয়ও বিদায় নিলেন। ততক্ষণে খেলে ফেলেছেন ৯০ বল। অন্যরা টেস্ট খেললেও শেষ দিকে যা একটু টি-টোয়েন্টি খেলেছেন রিশাদ হোসেন। তার ২৬ রানের সৌজন্যে শেষে দুই শ রান পাড় করতে পেরেছে বাংলাদেশ। ২০০ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজিয়েছেন ২ ছক্কা ও ১ চারে।
ক্যাবিয়ানদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জেইডন সিলস।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

