কাতারের ক্লাবে ফিরমিনো

কাতারের ক্লাবে ফিরমিনো

সৌদি প্রো লিগের ক্লাব আল আহলি ছেড়ে কাতারের ক্লাব আল সাদে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো। সৌদি ক্লাবটিতে দুই মৌসুম খেলেছেন লিভারপুলের সাবেক এই ফরোয়ার্ড।

ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, আল সাদের সঙ্গে সব ধরনের চুক্তিতে পৌঁছে গেছেন ফিরমিনো। যদিও আল আহলির সঙ্গে তার বর্তমান চুক্তির আরো এক বছর বাকি আছে।

বিজ্ঞাপন

আল আহলি ২০২৪-২৫ মৌসুমের শেষের দিকে স্কোয়াডে রাখেনি ফিরমিনোকে। যার ফলেই এই দলবদল। আল আহলিও বসে নেই। নেমে পড়েছে তার বদলি খুঁজতে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন