শ্রীলঙ্কার এশিয়া কাপ দলে হাসারাঙ্গা

শ্রীলঙ্কার এশিয়া কাপ দলে হাসারাঙ্গা

আসন্ন এশিয়া কাপে অনিশ্চিত ছিলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলতে না পারায় তাকে নিয়ে শঙ্কা ছিল।

বিজ্ঞাপন

তবে সব শঙ্কা দূর করে দিয়েছেন শ্রীলঙ্কার নির্বাচকরা। এশিয়া কাপের জন্য গতকাল ঘোষিত ১৬ সদস্যের দলে এই অলরাউন্ডারকে রেখেছেন তারা।



এশিয়া কাপের শ্রীলঙ্কা দল : চারিত আসালঙ্কা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নুওয়ানিদু ফার্নান্ডো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, চামিকা করুনারত্নে, মহীশ তিকশানা, দুস্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্ডো, নুয়ান তুষারা ও মাতিশা পাতিরানা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন