অস্ট্রেলিয়ান হাইকমিশন সচিবের সঙ্গে বাফুফে সভাপতির সাক্ষাৎ

অস্ট্রেলিয়ান হাইকমিশন সচিবের সঙ্গে বাফুফে সভাপতির সাক্ষাৎ

বাংলাদেশস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) মিসেস লারা অ্যাডামসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ।

বিজ্ঞাপন

আলোচনায় অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে ফুটবলে উন্নয়ন নিয়ে আলোচনা হয়। দুই দেশের ফুটবল উন্নয়নের লক্ষ্যে সহযোগিতা এবং উদ্যোগের উপায় নিয়ে দুই পক্ষই আশাবাদ ব্যক্ত করে।

আলোচনায় আরও উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম, সদস্য জাকির হোসেন চৌধুরী এবং বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন