নেপথ্যে টুর্নামেন্টের স্বার্থ

পাকিস্তানের কাছে নিজেদের পরাজয় কামনা ভারতের সাবেক ক্রিকেটারের

পাকিস্তানের কাছে নিজেদের পরাজয় কামনা ভারতের সাবেক ক্রিকেটারের

পাকিস্তান-ভারত ম্যাচের আগে নিজ নিজ দেশকে এগিয়ে রাখার পাশাপাশি জয় কামনা করেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা। এদিক থেকে ব্যতিক্রম অতুল ওয়াসান। চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে নিজেদের হার চান ভারতের সাবেক এই ক্রিকেটার।

অতুলের এমন চাওয়ার পেছনের কারণটা অবশ্য ভিন্ন। বিরোধিতা করে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে নিজ দেশের পরাজয় কামনা করছেন না তিনি। মূলত টুর্নামেন্টের স্বার্থেই রোহিত শর্মাদের বিপক্ষে পাকিস্তানের জয় দেখতে চান অতুল।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে পাকিস্তান। রোববার (২৩ ফেব্রুয়ারি) ভারতের কাছে হারলে টুর্নামেন্ট থেকে একরকম বিদায় নিশ্চিত হবে তাদের। সেই সঙ্গে টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা কমে আসবে। তেমনটা চাইছেন না অতুল।

পরাজয় কামনা করলেও পাকিস্তানের বিপক্ষে শক্তির বিচারে ভারতকে এগিয়ে রাখছেন অতুল। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে পাকিস্তান জিতুক। এটা আমার চাওয়া। এটা টুর্নামেন্টের জন্য ভালো হবে। পাকিস্তান জিতলে একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে। একটা সমান সমান লড়াই হওয়া উচিত।’

অতুল আরও বলেন, ‘ভারতীয় দলে রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিলদের মতো দারুণ কিছু ব্যাটার আছে। এমনকি ৮ নম্বরে অক্ষর প্যাটেলও ভালো ব্যাটিং করে। দলে বেশ কয়েকজন স্পিনার আছে। যেটা দুবাইয়ের কন্ডিশনের জন্য ভালো হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন