ক্রীড়াঙ্গনে বেশ অগ্রগতি দেখাচ্ছে সৌদি আরব। এবার তারা নাম লেখাতে যাচ্ছে ক্রিকেটেও। তবে কাজটা মোটেই সহজ হচ্ছে না। মাঠে নামার আগেই তাদের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত ও ইংল্যান্ড।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরব দেশটিকে সহায়তা করতে নারাজ এই দুই দেশ। তারা তাদের কোনো খেলোয়াড়কে সৌদি লিগে খেলার জন্য অনাপত্তিপত্র দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।
বিজ্ঞাপন
সৌদি টি-টোয়েন্টি লিগ নামে টুর্নামেন্টটি অর্থের ঝনঝনানি দিয়েই শুরু হওয়ার কথা। ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের এই আসর শুরু নিয়ে খুশি নয় ভারত ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড।
এর মধ্যে তারা সৌদি টি-টোয়েন্টি লিগের বিরোধিতা করে আইসিসির কাছে আবেদন করেছে। যদিও আইসিসির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন পানি কোন দিকে গড়ায় সেটাই দেখার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

