ক্লাব বিশ্বকাপের ফাইনালে নজিরবিহীন নিরাপত্তা

ক্লাব বিশ্বকাপের ফাইনালে নজিরবিহীন নিরাপত্তা

ক্লাব বিশ্বকাপের ফাইনালে রোববার (১৩ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় মুখোমুখি হবে চেলসি ও পিএসজি। মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটিতে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য আসন্ন ম্যাচটিকে সামনে রেখে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে যুক্তরাষ্ট্রের প্রশাসন।

মেটলাইফ স্টেডিয়ামের দর্শকধারণ ক্ষমতা ৮২ হাজার ৫০০। ট্রাম্পের উপস্থিতির কারণে পুরো ভেন্যু ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করবে সিক্রেট সার্ভিস, স্থানীয় পুলিশ, স্টেডিয়াম নিরাপত্তা টিম ও অন্যান্য সরকারি সংস্থাগুলো।

বিজ্ঞাপন

ম্যাচ শুরুর আগেই ভেন্যুর প্রবেশপথ, নিরাপদ কক্ষ, বিকল্প রুট ও সড়ক অবরোধ সংক্রান্ত পরিকল্পনা চূড়ান্ত করবে সিক্রেট সার্ভিস সদস্যরা। নিরাপত্তার কথা ভেবে বিস্ফোরক শনাক্তকারী কুকুর, মেটাল ডিরেক্টর ব্যবহার করা হবে। এছাড়া ট্রাম্পের জন্য থাকবে বুলেট প্রুফ কাচের প্রাচীর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন