টি-টোয়েন্টি বাংলাদেশকে পেছনে ফেলেছে উগান্ডা! কথাটি যে কাউকে বিস্মিত করলেও এটাই বাস্তব। এক ভেন্যুতে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি জয়ের রেকর্ড উগান্ডার দখলে।
২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত রুয়ান্ডার গাহাঙ্গা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩৯ টি-টোয়েন্টি খেলে ৩৫ ম্যাচ জিতেছে তারা। এই রেকর্ডে দুই নম্বরে থাকা বাংলাদেশ ২০১১ থেকে ২০২৫ সাল পর্যন্ত মিরপুরে ৪৮ টি-টোয়েন্টি খেলে জিতেছে ২৪টি।
বাংলাদেশ অবশ্য একটি দিক থেকে প্রথম। টেস্ট খেলুড়ে দলগুলোর মাঝে এক ভেন্যুতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড বাংলাদেশেরই দখলে। দ্বিতীয় আফগানিস্তান। সব মিলিয়ে তালিকায় তারা আছে পাঁচে।
এই তালিকায় তিনে থাকা তানজানিয়ার রেকর্ডটাও হয়েছে গাহাঙ্গা স্টেডিয়ামে। এই মাঠে তারা টি-টোয়েন্টি ফরম্যাটে ২২ ম্যাচ জিতেছে। চারে আছে ইন্দোনেশিয়া। নিজ দেশের উদয়না ক্রিকেট স্টেডিয়ামে দলটি ২১বার জয়ের দেখা পেয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

