বিসিবি বোর্ড সভা ‍সোমবার

বিসিবি বোর্ড সভা ‍সোমবার

সাধারণত বিসিবির বোর্ড সভা মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। তবে এবার অবশ্য ঢাকায় নয়, সিলেটে একটি হোটেলে আগামীকাল দুপুরে হবে বিসিবির এবারের বোর্ডসভা। এ সভায় বিসিবির নির্বাচন ও বিপিএল নিয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর ঢাকার বাইরে এটাই বিসিবির প্রথম সভা। পরবর্তীতে চট্টগ্রামেও বোর্ডসভা আয়োজন করা হবে বলে বিসিবির পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

আজকের বোর্ডসভায় ঘোষণা হতে পারে বিসিবির আসন্ন নির্বাচনের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ঘোষণার মাধ্যমে আসন্ন নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে বিসিবি। এর আগে নির্বাচনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সবুজ সংকেতও মিলেছে। এছাড়া এবারের বোর্ডসভায় বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের দায়িত্ব আইএমজির কাছে তুলে দেওয়ার সিদ্ধান্ত আসবে। তাদের দায়িত্ব তুলে দেওয়ার পর বিপিএলের পরবর্তী কার্যক্রমের ব্যাপারেও আসবে বিস্তারিত ঘোষণা।

এছাড়া এশিয়া কাপে জাতীয় দলের মনোবিদ কে হবেন এবং পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হবে কি না সে ব্যাপারেও আসতে পারে সিদ্ধান্ত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন