রেসে এগিয়ে ছিলেন কেভিন ভকুয়েলিন। কিন্তু শেষ পর্যন্ত ট্যুর ডি সুইস শিরোপা জিতেছেন জোয়াও আলমেইদা। লড়াইয়ের শেষ দিকে এসে দুর্দান্ত পারফরম্যান্সে এগিয়ে চ্যাম্পিয়ন হন সংযুক্ত আরব আমিরাত টিমের এই সাইক্লিস্ট।
বিজ্ঞাপন
পর্তুগালের আলমেইদা ২৫ সেকেন্ডের ব্যবধানে হারিয়েছেন অস্ট্রিয়ান রাইডার ফেলিক্স গল। আর ফরাসি অ্যাথলেট ভকুয়েলিন শেষ পর্ব শেষ করেন চতুর্থ হয়ে। সব মিলিয়ে ভকুয়েলিনকে এক মিনিট ও সাত সেকেন্ডে হারিয়েছেন আলমেইদা।
তার আগে জয়ের মঞ্চটা আলমেইদা করে রাখেন শনিবার। ভকুয়েলিনের লিড ৩৩ সেকেন্ডে কমিয়ে এনে। পরে রোববার রাতে কাজের কাজটি করে ফেলেন আলমেইদা।
২৬ বছরের এই রাইডার গত বছর হার মেনেছেন ২২ সেকেন্ডে। এবার চোখ রাখছেন ট্যুর ডি ফ্রান্সে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

