ইংল্যান্ড সফরে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দল

ইংল্যান্ড সফরে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দল

২০২৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে রেখে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। তারই অংশ হিসেবে এবার ইংল্যান্ড সফরে যাচ্ছে আজিজুল হাকিম তামিমের দল। সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। এরপর জিম্বাবুয়েতে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও স্বাগতিকদের নিয়ে খেলবে ত্রিদেশীয় সিরিজ। ওই সিরিজ খেলে সরাসরি ইংল্যান্ড যাবে তারা। 

বিজ্ঞাপন

৫ সেপ্টেম্বর প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে সফর। এরপর দ্বিতীয় ম্যাচ হবে ৭ সেপ্টেম্বর। ১০ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজের শেষ দুটি ম্যাচ হবে ১২ ও ১৪ সেপ্টেম্বর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন