জয়ে ফিরল নবাগত গুলশান

জয়ে ফিরল নবাগত গুলশান

মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) অভিষেক হয় গুলশান ক্রিকেট ক্লাবের। এরপর টানা দুই ম্যাচ হেরে আত্মবিশ্বাসে চিড় ধরে নবাগত ক্লাবটির। যদিও চতুর্থ ম্যাচে এসে ফের জয়ের দেখা পেয়েছে তারা। বৃহস্পতিবার (১৩ মার্চ) রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে গুলশান।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রুপগঞ্জকে আগে ব্যাটিংয়ের পাঠান গুলশানের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ব্যাটিংয়ের নেমে আসাদুজ্জামান পায়েলের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্কোরবোর্ডে ২২৮ রানের বেশি দাঁড় করাতে পারেনি রুপগঞ্জ। জবাবে ১৯ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় গুলশান।

বিজ্ঞাপন

দলটির হয়ে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন জাওয়াদ আবরার। খালিদ হাসানের অবদান ৪৩ রান। ৪০ রান আসে অধিনায়কের ব্যাট থেকে। রুপগঞ্জের হয়ে ৪৭ রানে ৩ উইকেট নেন মাহমুদুল হাসান।

এর আগে রুপগঞ্জের পুঁজিতে সবচেয়ে বেশি অবদান রাখেন অমিত মজুমদার। ৮৮ রান করেন এই ওপেনার। ৪০ রানের ইনিংস খেলেন আরিফুল হক। আল আমিন জুনিয়রের ব্যাট থেকে আসে ২৮ রান। গুলশানের হয়ে ৫৩ রানে ৪ উইকেট নেন পায়েল। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন